শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের ১০ বছর কারাদণ্ড
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৯ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ১১:০৫ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

পঞ্চগড়ে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক হওয়া শিক্ষক মোস্তাফিজুর রহমানকে (৩২) ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (১০ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান ঠাকুরগাঁও জেলার চিলারং ইউনিয়নের পাহাড়ডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পঞ্চগড় শহরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানান, এর আগেও তার বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল, তবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, এ রায় ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্ত হয়ে থাকবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, “পঞ্চগড়ের বহুল আলোচিত এ মামলায় আদালত আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছি।”

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল জেলা শহরের মসজিদপাড়া এলাকার অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমানের নিজস্ব কোচিং সেন্টারে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ক্লাস শেষে অন্য শিক্ষার্থীরা চলে গেলে তিনি নবম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ওই শিক্ষককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।


স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   যৌন হয়রানি   কারাদন্ড   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close