শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিবিরকে ভোট দিয়েছে ছাত্রলীগ : আসাদুজ্জামান রিপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ছাত্রদলকে পরাজিত করতে শিবিরের সঙ্গে পুরনো বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছে ছাত্রলীগ। 

গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) একটি টক শোতে হাজির হয়ে ডাকসু নির্বাচনের ফলাফল প্রসঙ্গে এসব কথা বলেন তিনি। 

ড. আসাদুজ্জামান রিপন বলেন, যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ এবং ছাত্রলীগের সাথে তাদের অনেকেই মিলেমিশে ছিল, একটা তো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বন্ধুত্ব তাদের অনেকের সাথে ছিল। ছাত্রলীগের ভোট তো কোথাও না কোথাও যাবে। একটা ওল্ড টাই ওল্ড রিলেশন, এগুলোর তো একটা ব্যাপার থাকে। পুরনো বন্ধুত্বের কারণে, সম্পর্কের কারণে ওদের দিকে কিছু ভোট বাড়েও।
 
তিনি আরো বলেন, ছাত্রশিবিরের সাথে ছাত্রলীগের সক্ষ্যতা ছিল। শিবির একসময় ছাত্রলীগের নাম ধারণ করে সেখানে ছিল, পদে ছিল, তারপরে ওখানে শেখ মুজিবের ভাস্কর্যের সাথে সামনে রেখে ছবি  তুলেছে, তাদের নেতাদের সাথে ছবি তুলেছে। মানে এই অভিযোগগুলো তাদের বেলায় তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। আমরা তো অনেক সিনিয়র। আমরা তো ক্যাম্পাসে থাকি না তাই না? সারাক্ষণ তো আর ওইভাবে সোশ্যাল মিডিয়া দেখি না। এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আছে। এই অভিযোগ তারা খুব বেশি রিফিউজ করতে পারে নাই। অস্বীকার করতে পারে নাই। কারণ ছবিসহ তাদের পুরনো ফেসবুক স্ট্যাটাসগুলো তুলে ধরা হয়েছে। তো ফলে একটা সম্পর্ক তো থাকেই।

আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে আওয়ামী লীগ এখন শিবিরকে সাপোর্ট দিচ্ছে। ছাত্রলীগের সাথে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল, দীর্ঘদিনের একটা গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল।ছাত্রলীগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বাক্স নাই, তারা তো শিবিরকে সাহায্য করবে। জাতীয়তাবাদী ছাত্রদল গঠনতান্ত্রিকভাবে আমাদের সহযোগী সংগঠন। মূল দল বিএনপি, আমাদের। তো সেই দলটির যেহেতু একটা পরবর্তীতে সরকার পরিচালনার একটা সম্ভাব্য অবস্থান আছে, সেই কারণে আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবেই বিএনপিকেই প্রতিদ্বন্দ্বী মনে করবে। 

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে সবচেয়ে আওয়ামী লীগ বেশি ক্ষতিগ্রস্ত বোধ করবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ক্ষমতায় যাওয়ার পথটা যাতে অমসৃন থাকে, বাধাগ্রস্ত হয়, একটু চাপে থাকে, এই ধরনের একটা চেষ্টা তো তাদের ছাত্রলীগের পক্ষে, তাদের মুরুব্বীদের তরফ থেকে এডভাইস তো থাকতেই পারে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শিবির   ছাত্রলীগ   ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close