বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাগড়াছড়িতে তিন সড়কে অবরোধ, ভোগান্তি চরমে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩০ AM

তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা।

অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম এবং খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটছে।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টম্বর) রাত পৌনে ৮টার দিকে জেলার মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এবং জড়িত ছয় সন্ত্রাসীকে গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইউপিডিএফ সমর্থিত তিন পাহাড়ি সংগঠন: পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং নারী আত্মরক্ষা কমিটি এই অবরোধের ডাক দিয়েছে।

সংগঠনগুলোর পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে তবলাপাড়ার ঘটনায় জড়িত ৬ সন্ত্রাসীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মিঠুন চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা।

অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধবাহী গাড়ি, বিদ্যুৎ সরবরাহকারী যানবাহন, সাংবাদিক ও সংবাদপত্র পরিবহনের গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   তবলাপাড়া   গুলিবর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close