প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় বুধবার (১০ সেপ্টেম্বর) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। বর্তমানে ভোট গণনার প্রস্তুতি চলছে এবং রাতেই ফলাফল ঘোষণা হতে পারে।
নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এনআর