বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোয়াখালীতে ক্ষুদে শিক্ষার্থীদের দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৪ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ১১:০১ PM

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহীদ ভুলু স্টেডিয়ামের ইনডোর কোর্টে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ ও পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক।

দাবা ও ব্যাডমিন্টন এই দুই ইভেন্টে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা। দাবায় অংশগ্রহণ করে ৪০ জন এবং ব্যাডমিন্টনে অংশ নেয় ৬০ জন প্রতিযোগী। প্রতিযোগিতা ঘিরে স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজন রঙিন হয়ে ওঠে।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক ও কিশোর অপরাধ রোধে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা একযোগে কাজ করছে। নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে এনে জাতীয় পর্যায়ে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক বলেন, “আজকের ক্ষুদে শিক্ষার্থীরাই আগামীর ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দিবে। তাদের বিকাশে এমন আয়োজন আরও বাড়াতে হবে। তরুণ সমাজ যত খেলাধুলার সাথে যুক্ত হবে, ততই আমরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সফল হবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য নুরুল আমিন খান, এ.এস.এম. নাসিম, তুহিন ইমরান, অন্তর খালেদ, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক ও সুধীজন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   শিক্ষার্থী   প্রতিযোগিতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close