বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুয়েলারী ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৮ পিএম

চুয়াডাঙ্গার দর্শনায় দিনদুপুরে একটি জুয়েলারি দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে স্বর্ণালঙ্কার লুটের চেষ্টা চালিয়েছে এক সংঘবদ্ধ দুর্বৃত্তচক্র। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দর্শনার পুরাতন বাজার মোড়ে ‘বন্ধু জুয়েলার্স’ নামের দোকানে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী শ্রী সঞ্জয় কুমার সান্তারা (৩৬) বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় নয়টি সেলাই দিতে হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও জুয়েলারি ব্যবসায়ী জানায়, হামলাকারীরা মুখে মাস্ক পরে ‘ক্রেতা’ সেজে দোকানে প্রবেশ করে। তারা বিয়ের অনুষ্ঠানের জন্য স্বর্ণালঙ্কার দেখতে চায়। ব্যবসায়ী সঞ্জয় কুমার চেইন, কানের দুল, আংটি ইত্যাদি বের করে দেখানোর একপর্যায়ে তারা বিকাশ বা অ্যাকাউন্ট নম্বর চায়। ব্যবসায়ী জানান, তিনি নগদ লেনদেন করেন এবং পাশে বুথ রয়েছে।

এই কথার পরপরই এক দুর্বৃত্ত ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে সঞ্জয়ের মাথায় আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা সঞ্জয়কে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর।

পুলিশ জানায়, দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে এবং হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জুয়েলারী   ব্যবসায়ী   স্বর্ণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close