মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মতলবে রাস্তা ভাঙনে দুর্ভোগ, বাঁশের সাঁকোই একমাত্র ভরসা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদপুরের মতলব (উত্তর) উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের মেঘনা ধনাগোদা এলাকায় চলাচলের রাস্তা ভেঙে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। জরুরি ভিত্তিতে নির্মিত বাঁশের সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী।

জানা যায়, গ্রামটি চারদিকে নদীবেষ্টিত হওয়ায় সম্প্রতি ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে স্রোতে রাস্তা ভেঙে যায়। ফলে শিশু-কিশোর, শিক্ষার্থী, কৃষক, জেলে, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাধ্য হয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা তৈরি হচ্ছে।

স্কুলপড়ুয়া শিক্ষার্থী সাব্বির হোসেন জানান, প্রতিদিন স্কুলে যাওয়া-আসায় খুব ভয় লাগে। পা ফসকে গেলে নদীতে পড়ে যাওয়ার ভয় থাকে।

স্থানীয় কৃষক আবদুল করিম জানান, আমাদের ফসল বাজারে নিতে অনেক সমস্যা হচ্ছে। সাইকেল বা ভ্যানগাড়ি নিয়ে পার হওয়া যায় না, তাই অনেক ক্ষতি হচ্ছে।

বিকল্প হিসেবে এলাকার প্রবাসী মো. বাবুল গাজী ও দেলোয়ার প্রধানের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়। বাবুল গাজী বলেন, মানুষের কষ্ট দেখে নিজেরাই সাঁকো দিয়েছি। কিন্তু এটা স্থায়ী সমাধান নয়। সরকারিভাবে মাটি ভরাট করে রাস্তা সংস্কার করা এখন জরুরি।

এলাকাবাসীর দাবি, দ্রুত ভাঙন কবলিত স্থানে মাটি ভরাট ও রাস্তা সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে।

স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার প্রধান বলেন, ‘রাস্তা ভেঙে যাওয়ায় ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি।’

ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন বলেন, ‌‌‌‍‘আমরা বিষয়টি অবগত হয়েছি। অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করব।’

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, ‘আমি বিষয়টি জানলাম। দ্রুত স্থানটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। মানুষের ভোগান্তি লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’


স্বদেশ প্রতিদিন/শাহো 




আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   রাস্তা ভাঙন   সাঁকো   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close