প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালে যারা চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, “ডাকসু নির্বাচন আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষার মৌলিক ইস্যু। এ নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে, শিক্ষার্থীরা তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।”
তিনি আরও জানান, ডাকসু নির্বাচন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সাদিক কায়েম বিশ্বাস করেন, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ