বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৫ পৃষ্ঠার ব্যালট, ভোট দেবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৫ AM আপডেট: ০৯.০৯.২০২৫ ১০:১২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে এবার থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট। কেন্দ্রীয় সংসদের ভোটের জন্য পাঁচ পৃষ্ঠার ব্যালট ব্যবহার করা হচ্ছে, আর হল সংসদের জন্য ব্যবহৃত হচ্ছে এক পৃষ্ঠার ব্যালট। সব ব্যালটই হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিট, যেখানে ভোটাররা নির্দিষ্ট ঘরে ক্রস চিহ্ন দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কথা মাথায় রেখে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য থাকছে ব্রেইল পদ্ধতির ব্যালট। এর মাধ্যমে তারাও গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ভোটাররা দুটি ব্যালট পেয়ে একটি করে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য ভোট দিতে পারবেন।

চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে একটি সচেতনতামূলক ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে ভোটদানের পুরো প্রক্রিয়া দেখানো হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপের মাধ্যমে পরিচয় নিশ্চিত করবেন। অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি, বিশ্ববিদ্যালয়ের আইডি বা লাইব্রেরি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন।

পরিচয় নিশ্চিত হলে ভোটারদের আঙুলে দেওয়া হবে অমোচনীয় কালির দাগ। এরপর ভোটার তালিকায় স্বাক্ষর করে নির্ধারিত ভোটার নম্বর জানিয়ে ব্যালট সংগ্রহ করবেন। গোপন ভোটকক্ষে প্রবেশ করে ব্যালটে থাকা প্রার্থীদের নাম ও নম্বর দেখে পছন্দের প্রার্থীর ঘরে নির্ভুলভাবে ক্রস চিহ্ন দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চিহ্ন ঘরের বাইরে না যায়।

ভোটদান শেষে ব্যালট পেপার যথাযথভাবে দুইটি নির্দিষ্ট ব্যালট বাক্সে জমা দিতে হবে- একটি ডাকসুর জন্য, আরেকটি হল সংসদের জন্য। ব্যালট ভাঁজ না করে ফোল্ড অবস্থায় ফেলতে হবে বাক্সে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ডাকসু   ডাকসু নির্বাচন   ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close