বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, বিক্রি করতে গিয়ে ধরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৫ AM

রাজধানীর বাড্ডায় মাসুদ উরফে কাজল (৪২) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালককে হত্যা করে তার রিকশা ছিনতাই করেছে দুই যুবক। পরে সেই রিকশা বিক্রি করতে গিয়ে ধরা পড়েন তারা। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে তারা।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাড্ডার কাঠালদিয়া এলাকার বসুন্ধরা আবাসিক গেটের বিপরীত পাশ থেকে নিহত কাজলের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে।

নিহতের শ্যালক মো. সেলিম জানান, কাজলের বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে। তবে তিনি স্ত্রী ও সন্তানদের গ্রামে রেখে রাজধানীর ভাটারার ফাসেরটেক এলাকায় ভাড়া বাসায় একা বসবাস করতেন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি নতুনবাজার এলাকার একটি গ্যারেজ থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ঘটনার পরদিন, সোমবার সকালে দুই যুবক সেই রিকশাটি গ্যারেজে নিয়ে গিয়ে বিক্রির চেষ্টা করে। গ্যারেজ মালিক রিকশাটি চিনে ফেলেন এবং তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে জিজ্ঞাসাবাদে তারা কাজলকে হত্যার কথা স্বীকার করে এবং মরদেহ কোথায় ফেলে রেখেছে সে তথ্য দেয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই যুবক কাজলকে হত্যা করে রিকশা ছিনতাই করেছে বলে স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যমতে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চালক   হত্যা   ছিনতাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close