শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেসির বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা, স্পষ্ট করলেন না স্কালোনি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৮ AM

২০২৬ সালের বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, এ নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। বিশ্বজুড়ে কোটি ভক্তের মতো আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির কাছ থেকেও নিশ্চয়তার আশা করেছিলেন অনেকেই। তবে শেষ পর্যন্ত আশার চেয়ে অনিশ্চয়তাই আরও বড় করে তুলে ধরেছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “এখন কোনো শতাংশে বলা ঠিক হবে না, কারণ আমিও জানি না। অনেক কিছু হতে পারে। আমাদের দলে একটি মূল গ্রুপ রয়েছে, সেটা সবাই জানে। বাকি জায়গাগুলো নির্ভর করবে তখনকার পরিস্থিতির ওপর। মেসির বিষয়ে বলতে গেলে আমি তার সঙ্গে আলাদা করে কথা বলিনি। তিনি যা প্রকাশ্যে বলেছেন, সেটিই আমরা জানি। সিদ্ধান্ত নিতে তিনি সময় নেবেন।”

আসন্ন বুধবার ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলবেন না মেসি। শেষ হোম ম্যাচ শেষে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন, যেখানে তিনি ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) খেলছেন। জাতীয় দলের হয়ে এই ম্যাচটি ফিটনেস বিবেচনায় এড়িয়ে গেছেন বলে জানা গেছে।

এই ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনা শিবিরের শেষ সংবাদ সম্মেলনে স্কালোনি আরও বলেন, “আমি সবসময় সামনের ম্যাচে মনোযোগ দিই। ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবলে মনোযোগে ভাটা পড়ে। এখন আমাদের লক্ষ্য কালকের ম্যাচ এবং সামনের প্রীতি ম্যাচগুলো।”

নিজের দায়িত্বকাল নিয়ে সন্তোষ প্রকাশ করে স্কালোনি বলেন, “প্রথম দিন থেকেই আমরা একটি পরিচয় তৈরির চেষ্টা করেছি জার্সির প্রতি ভালোবাসা থেকে খেলতে হবে, বাধ্যবাধকতা থেকে নয়। সতীর্থদের প্রতি সম্মান, সঠিক মানসিকতা এসবই আমাদের মূলনীতি ছিল। ট্রফি জেতা আমাদের জন্য আনন্দের, তবে তার বাইরেও দলের মূল্যবোধ ধরে রাখাই সবচেয়ে বড় অর্জন।”

উল্লেখ্য, ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ৩৮ পয়েন্ট নিয়ে তারা ইতোমধ্যে শীর্ষস্থান নিশ্চিত করেছে, ব্রাজিলের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছে তারা। তবে মেসিকে ছাড়াই আর্জেন্টিনা মাঠে কেমন পারফর্ম করে, সেটিই এখন মূল দেখার বিষয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মেসি   বিশ্বকাপ   স্কালোনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close