বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাকসু নির্বাচনে রাজনীতির যাত্রাপথ স্পষ্ট হবে: চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯ AM আপডেট: ০৯.০৯.২০২৫ ১২:২৬ এএম

ডাকসু নির্বাচন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট নয়, বরং এটি বাংলাদেশের সামগ্রিক রাজনীতির ভবিষ্যৎ চিত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সোমবার বিবৃতিতে তিনি বলেন, “ডাকসু নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাই গোটা জাতির দৃষ্টি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ নির্বাচনের দিকে। এই নির্বাচনের মাধ্যমেই আগামী রাজনীতির চারিত্রিক ও সাংস্কৃতিক যাত্রাপথ অনেকটাই স্পষ্ট হবে। আমরা চাই, এটি একটি আদর্শ মডেল নির্বাচনে পরিণত হোক।”

বিবৃতিতে তিনি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে যা যা করা দরকার, তা করতে হবে। গোয়েন্দা তথ্য কাজে লাগাতে হবে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পূর্বপ্রস্তুতি নিতে হবে।”

চরমোনাই পীর আশঙ্কা প্রকাশ করে বলেন, “রাজবাড়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও হাটহাজারীর মতো কিছু স্থানে প্রশাসনের ভূমিকা নিয়ে জাতির মনে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা চাই, এবার প্রশাসন অগ্রণী ভূমিকা নিয়ে যেকোনো অঘটন ঘটার আগেই তা প্রতিরোধ করুক। অঘটনের পর কঠোর বার্তা দেওয়ার চেয়ে আগে ব্যবস্থা নেওয়াটাই গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উচ্চশিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান। এখানকার ছাত্র সংসদ, ডাকসু শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলেই আমাদের প্রত্যাশা।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে




আরও সংবাদ   বিষয়:  ডাকসু   নির্বাচন   চরমোনাইপীর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close