প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫১ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ৮:০১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শেষ মুহূর্তে এসে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে চার সদস্য বিশিষ্ট স্বতন্ত্র আংশিক প্যানেলের প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী জুবরান মানসুরী।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া এগারোটায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে জুবরান বলেন, “মুসাদ্দিক ভাই গণরুম-গেস্টরুমের বিরুদ্ধে অনেক আগ থেকেই সোচ্চার ছিলেন। তিনি ক্যাম্পাসে নানা এক্টিভিজম করছেন। তিনি জুলাইয়ে একদিন গুম ছিলেন। তাই আমি মনে করি, আমাকে যারা সাপোর্ট দিবেন তাদের সাপোর্ট মুসাদ্দিককে দিলে বৃহত্তর লাভ হবে।”
তিনি আরও বলেন, “আমার ইশতেহার মুসাদ্দিকের ইশতেহারের সাথে প্রায় মিলে যায়। এজন্য মুসাদ্দিক ভাইকে সমর্থন দেয়াই আমার কাছে উপযুক্ত সিদ্ধান্ত মনে হয়েছে।”
এছাড়াও, সরে দাঁড়ানোর জন্য তাকে কেউ চাপ প্রয়োগ করেনি বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/কেআইকে