প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৩ পিএম আপডেট: ০৮.০৯.২০২৫ ১১:৪০ PM

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানার ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজারে শহীদ মিনার সংলগ্ন ‘মেহেন্দিগঞ্জ পাখি ঘর’ নামক দোকানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা শাখার পরিদর্শক মো. ছগির হোসেন। সঙ্গে ছিলেন এসআই মেহেদী হাসান, এএসআই কবির হোসেন, কনস্টেবল রুহুল আমিন, সাইফুল ইসলাম, আকিদুর রহমান, সোহেল রানা, মোজাম্মেল হক এবং নারী কনস্টেবল নাজমীন আক্তার।
অভিযানে গনপাড়া, দিঘীরপাড় এলাকার বাসিন্দা শাহ মো. সাইফুল্লাহ (৩৮) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ধানের মধ্যে লুকানো অবস্থায় কসটেপে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে