বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
যে কারণে ফেসবুক-ইউটিউবসহ ২৬ অ্যাপ বন্ধ করল নেপাল সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির পর নেপালজুড়ে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। এ আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে সেনা মোতায়েনের পাশাপাশি জারি করা হয়েছে কারফিউ।

গত বৃহস্পতিবার নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ঘোষণা দেয়, ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা হবে, কারণ তারা সরকারের কাছে নিবন্ধিত নয়। এর আগে ২৮ আগস্ট থেকে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল, যাতে প্ল্যাটফর্মগুলো সরকারিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করে।

কিন্তু মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ), আলফাবেট (ইউটিউব), এক্স, রেডিট ও লিংকডইন সময়মতো আবেদন না করায় তাদের সেবায় নিষেধাজ্ঞা জারি হয়। অন্যদিকে টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও পোপো লাইভ ইতোমধ্যে নেপাল সরকারের কাছে নিবন্ধিত হওয়ায় এগুলো সচল রয়েছে। টেলিগ্রাম ও গ্লোবাল ডায়েরির নিবন্ধন প্রক্রিয়া চলমান।

কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, নেপালে প্রায় ১ কোটি ৩৫ লাখ ফেসবুক ব্যবহারকারী ও ৩৬ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী আছেন। অনেকেই এসব প্ল্যাটফর্মকে জীবিকার মাধ্যম হিসেবে ব্যবহার করেন। ফলে নিষেধাজ্ঞা সরাসরি প্রভাব ফেলেছে লাখো মানুষের জীবনে।

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদ থেকে শুরু হলেও, আন্দোলন এখন দুর্নীতিবিরোধী গণআন্দোলনের রূপ নিয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

সূত্র: এনডিটিভি

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নেপাল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close