বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কাঠমান্ডুর অস্থিরতায় বাতিল বাংলাদেশ-নেপাল ম্যাচ
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেপালে সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ এবং ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তের জেরে চরম অস্থিরতা তৈরি হয়েছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে, আহত হয়েছেন শত শত মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে কারফিউ জারি করেছে সরকার।

এমন প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। যদিও অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করে।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, গ্যালারিশূন্য স্টেডিয়ামেও ঝুঁকি থেকে যায়। যেখানে জনগণ পার্লামেন্টে প্রবেশ করেছে, সেখানে স্টেডিয়ামে প্রবেশ করবে না এমন নিশ্চয়তা নেই।

খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাফুফে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়। নেপাল কর্তৃপক্ষের একাধিক প্রস্তাব সত্ত্বেও বাংলাদেশ দল কোনো ঝুঁকি নিতে রাজি হয়নি।

উল্লেখ্য, সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ দল নেপালে দুটি ম্যাচ খেলার সূচি নির্ধারণ করেছিল। এর মধ্যে প্রথম ম্যাচে ড্র করেছিল লাল-সবুজরা। তবে অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচ আর মাঠে গড়াচ্ছে না।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কাঠমান্ডু   বাংলাদেশ-নেপাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close