প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩১ পিএম আপডেট: ০৮.০৯.২০২৫ ৯:৫৬ PM

প্রকৌশলী মতিউর রহমান
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান।
Study of Morphological Response of Pussur River to Dredging and Sustainable Management of Dredged Material এর উপর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. শাহজাহান আলীর তত্ত্বাবধানে তিনি এই পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি তার গবেষণায় পশুর নদীতে বিভিন্ন সময়ে সম্পাদিত ড্রেজিং পরবর্তী সিল্টেশনের হার নির্ধারণ যাচাই করতেন এবং ড্রেজিং অ্যালাইনমেন্ট ও ডিজাইন পরিবর্তন করা হলে তার ফলাফল Delft3d মডেলের মাধ্যমে যাচাই করেছেন।
এছাড়াও ড্রেজড ম্যাটেরিয়াল নির্মাণ কাজে ব্যবহারের উপযোগিতা ও বিদেশে রপ্তানির সম্ভাবনা যাচাই করেছেন।
এই গবেষণার ফলাফল বাস্তবে পাইলট প্রকল্পের মাধ্যমে যাচাই করে বাস্তবায়ন করতে পারলে মোংলা বন্দর ও সমজাতীয় বন্দর সমূহের ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনার সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।