বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এশিয়া কাপে দায়িত্বে বাংলাদেশি দুই আম্পায়ার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া কাপ ২০২৫-এর আম্পায়ারদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকেই এবারের আসর সামলাবেন মোট দশজন আম্পায়ার।

এই তালিকায় জায়গা পেয়েছেন দুই বাংলাদেশি আম্পায়ার- গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল। অভিজ্ঞ এই দুই আম্পায়ারকে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করতে দেখা যাবে।

এছাড়াও, বাংলাদেশের দুইজনের পাশাপাশি তালিকায় আছেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা।

আইসিসির আন্তর্জাতিক প্যানেলভুক্ত কয়েকজন আম্পায়ারও এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন। প্রতিটি ম্যাচে ভিন্ন দেশের আম্পায়ার নিয়োগের মাধ্যমে নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, ৮ দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এই আসরের গ্রুপ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবি ও দুবাইয়ে।

মাসুদুর রহমান মুকুলের ম্যাচসমূহঃ

১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, চতুর্থ আম্পায়ার

১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান, অন-ফিল্ড আম্পায়ার

১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান, অন-ফিল্ড আম্পায়ার

১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং, টিভি আম্পায়ার।

গাজী সোহেলের ম্যাচসমূহঃ

১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, অন-ফিল্ড আম্পায়ার

১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান, টিভি আম্পায়ার

১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং, অন-ফিল্ড আম্পায়ার

১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, চতুর্থ আম্পায়ার।

এদিকে প্রিয় দলকে নিয়ে নানা পোস্ট এবং মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম মাতিয়ে রাখছেন বিভিন্ন দেশের ক্রিকেট প্রেমিরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  এশিয়া   কাপ   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close