বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেবিদ্বারে গণছুটিতে পল্লী বিদ্যুতের ৫৯ জন লাইনম্যান ও মিটার রিডার
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম
উপকেন্দ্রগুলোতে দু’জন করে বিদ্যুৎ কর্মী অবস্থান করবেন

উপকেন্দ্রগুলোতে দু’জন করে বিদ্যুৎ কর্মী অবস্থান করবেন

সরকারের ২৪ ঘণ্টার আল্টিমেটামের সময় শেষ হলেও কাজে না ফেরার সিদ্ধান্তে অনড় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দেবিদ্বার জোনাল অফিসের কর্মচারীরা। গণছুটিতে রয়েছে পল্লী বিদ্যুতের ৫৯ জন লাইনম্যান ও মিটার রিডার।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টা পর্যন্ত দেবিদ্বার জোনাল অফিসের কোন কর্মচারী কাজে যোগদান না করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
  
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, গত রবিবার থেকে ৪দফা দাবিতে ‘গণছুটি’ কর্মসূচিতে যান সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এর ধারাবাহিকতায় কুমিল্লার দেবিদ্বার জোনাল অফিসের ৫৯ জন লাইনম্যান ও মিটার রিডার ওই কর্মসূচিকে সমর্থন দিয়ে গণছুটিতে যান। 

এদিকে রবিবার ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। কিন্তু সোমবার সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দেবিদ্বার জোনাল অফিসের আন্দোলনরত কোন কর্মচারী কাজে যোগদান করেননি। তবে গণছুটির আন্দোলন চলাকালীন বিদ্যুৎ সরবরাহ যাতে বিঘ্নিত না হয় সেজন্য উপকেন্দ্রগুলোতে দু’জন করে বিদ্যুৎ কর্মী অবস্থান করবেন।

সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে গণছুটি প্রত্যাহার করছেন কিনা জানতে চাইলে মিটার রিডার নাঈমুল ইসলাম সাব্বির জানান, তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকবেন। যতক্ষণ না সরকার তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করছেন, ততক্ষণ তারা কাজে ফিরবেন না।

দেবিদ্বার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জাকিয়াব হোসেন বলেন, “আমাদের জোনাল অফিসের ২১ জন লাইনম্যান ও ৩৮ জন মিটার রিডার একযোগে গণছুটি আবেদন করে আন্দোলনে অংশ নিয়েছে। বিদ্যুৎ সরবরাহ যাতে বিঘ্নিত না হয় সেজন্য উপকেন্দ্রগুলোতে দু’জন বিদ্যুৎ কর্মী অবস্থান করবেন। এছাড়াও দক্ষ লেভার ও ঠিকাদারের লোকজন দিয়ে জরুরি সেবা চালু রেখেছি। এখন পর্যন্ত কোন আন্দোলনকারী তাদের ছুটির আবেদন প্রত্যাহার করেনি। এখন সরকারের সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সরকার   ঘণ্টা   দেবিদ্বার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close