বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাওনা টাকা পরিশোধের জন্য বাসায় ডেকে গলা কাটার চেষ্টা
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৭ পিএম আপডেট: ০৮.০৯.২০২৫ ৯:১৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নরসিংদীর পলাশে পাওনা টাকা পরিশোধের কথা বলে জহিরুল ইসলাম নামে এক যুবককে বাসায় ডেকে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে একই গ্রামের এক ভাড়াটিয়া পরিবার। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত জহিরুল ইসলাম ওই গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে। 

এ ঘটনায় জড়িত অভিযোগে মা-ছেলেসহ দুইজনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন একই গ্রামের আলামিনের বাড়ির ভাড়াটিয়া মাসুদ মিয়ার স্ত্রী শেফালী (৩১) ও ছেলে রিয়াদ (১৯)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, আহত জহিরুলের নিকট থেকে সুদে ১ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিল মাসুদ মিয়া। প্রথমদিকে কিছু টাকা পরিশোধ করলেও পরে বিভিন্ন অজুহাতে টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেয়। সময়ের সাথে সাথে মূলধনসহ সুদ মিলে টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ লাখে। এর জেরে টাকা পরিশোধের কথা বলে পরিকল্পিতভাবে জহিরুলকে বাসায় ডেকে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালানোর চেষ্টা করে।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত ২ ও ৩ নং আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মূল আসামি মাসুদ মিয়াকে গ্রেফতারের অভিযান চলছে।

স্বদেশ প্রতিদিন/শাহো





আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   গলা কাটা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close