বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়ায় পেট্রোল পাম্প হত্যাকাণ্ডের আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ায় পেট্রোল পাম্পের কর্মকর্তা ইকবাল হোসেনকে নির্মমভাবে হত্যাকারী রাকিবুল ইসলাম রতনকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৮ সেপ্টেম্বর) বগুড়া জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান। 

এর আগে রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে ঘটনার বারো ঘণ্টার মধ্যেই ডিবির ইন্সপেক্টর ইকবাল বাহার রাজু কামাল ও সহযোগী ফোর্সের অভিযানে গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। একই সাথে উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত রেঞ্জ,পাম্প থেকে নিয়ে যাওয়া নগদ ৩৬ হাজার ৫০০ টাকা এবং নিহতের মুঠোফোন।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামি রতন পুলিশকে জানান, পেট্রোল পাম্পে নিহত ক্যাশিয়ার ইকবালসহ কর্মরত সবাই আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ছিল। তারা পাম্প থেকে তেল চুরি করে সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করত। তবে তেল চুরির টাকার ভাগ কম পাওয়ায় রতন বিষয়টি মালিকপক্ষকে জানিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ইকবাল শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে রতনকে মারধর করে। এরই জেরে সেদিন দিবাগত রাতে পাম্পে কেউ না থাকার সুযোগে রতন ইকবালকে হত্যা করে পালিয়ে যায়। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানান, হত্যাকান্ডের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা গ্রেপ্তার আসামিকে রিমান্ডে নিয়ে এসে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, ঘটনার দিন রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রতন হাতুড়ি দিয়ে ২০ সেকেন্ডে ২৩ বার ক্যাশিয়ার ইকবালের মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে রোববার সকালে পাম্পের অফিস কক্ষ থেকে ইকবালের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত ইকবালের বোন সাদিয়া আক্তার বাদী হয়ে রোববার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   পেট্রোল পাম্প   গাজীপুর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close