প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম আপডেট: ০৮.০৯.২০২৫ ৮:০৩ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ফেনী জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ভূঁঞা সভাপতি এবং অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা (সবুজ) সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন অনুষ্ঠানে অন্য কোনো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা না করায় কিবরিয়া-সবুজ প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়।
নবনির্বাচিত ১৯ সদস্যের কার্যকরী কমিটি এবং ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাড. মোঃ ফরিদ উদ্দিন খাঁন (নয়ন), আর উপদেষ্টা পদে আছেন অ্যাড. মোঃ বোরহান উদ্দিন চৌধুরী, অ্যাড. মীর মোশারফ হোসেন মানিক, আইটিপি. নিজাম উদ্দিন (জসিম), অ্যাড. জাহিদ হোসেন কমল।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছে—সিনিয়র সহ সভাপতি অ্যাড. মোঃ সিরাজুল ইসলাম মিন্টু, সহ সভাপতি অ্যাড. এস. এম নাজমুল হক, অ্যাড. মোঃ শরীফুল ইসলাম, অ্যাড. ইমাম উদ্দিন ভূঁঞা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. লায়লা আর্জুমান আরা, অ্যাড. মোহাম্মদ ইউসুফ, এ.এস.এম ফখরুদ্দিন ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোশারফ হোসেন খন্দকার এবং সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. রাশেদ-উল-হক ভূঁঞা। এছাড়াও প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক ও সাধারণ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ সেপ্টেম্বর, এবং নির্ধারিত সময়ে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. ফরিদ উদ্দিন খাঁন নয়ন এবং নির্বাচন কমিশনার অ্যাড. মো. বোরহান উদ্দিন চৌধুরী কিবরিয়া-সবুজ প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটির তালিকাটি সত্যায়ন করেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরে ১৫১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদনের মাধ্যমে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ফোরামের এই জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ