বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
ইবির পরিবহনপুলে যুক্ত হলো ৪ দ্বিতল বাস
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম
ইবির পরিবহনপুলে যুক্ত হলো ৪ দ্বিতল বাস

ইবির পরিবহনপুলে যুক্ত হলো ৪ দ্বিতল বাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে নতুন করে ভাড়াকৃত ৪টি বিআরটিসি দ্বিতল বাস।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বাসগুলোর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিআরটিসির পাবনা বাস ডিপোর ডিজিএম প্রকৌশলী মনিরুজ্জামান বাবু।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের চাহিদার কথা মাথায় রেখে আমরা বিআরটিসির কাছে বাস চেয়েছিলাম। আজ চারটি ডাবল ডেকার বাস পেয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ জানান, বিশ্ববিদ্যালয়ের কিছু শর্ত ও বাধ্যবাধকতার কারণে নতুন বাস কেনা সম্ভব হচ্ছে না। এজন্যই বিআরটিসির সরকারি পরিবহন সার্ভিস থেকে বাস ভাড়া নেওয়া হচ্ছে। 

তিনি বলেন, ২০১৯ সালে ৯টি বাস যোগ হয়েছিল, আর আজকের চারটি বাসসহ মোট ১৩টি বিআরটিসি বাস ইবির পরিবহন পুলে যুক্ত হলো।

তিনি আরও জানান, আপাতত রিফাইন্ড বাস দেওয়া হলেও সুযোগ পেলে নতুন বাস আনার ব্যবস্থা করা হবে। আগামীকাল থেকেই কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে শিক্ষার্থীদের চলাচলের জন্য বাসগুলো চালু করা হবে।

বিআরটিসির পাবনা বাস ডিপোর ডিজিএম প্রকৌশলী মো. মনিরুজ্জামান বাবু বলেন, উপাচার্যের অনুরোধে মাত্র এক সপ্তাহের মধ্যে চারটি বাস সরবরাহ করা সম্ভব হয়েছে। ২০১৯ সালের পর নতুন কোনো দ্বিতল বাস আসেনি। তবে এসব বাস এখনও চলাচলের উপযোগী। আগামী এক মাসের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হলে বাসগুলো একেবারে নতুনের মতো মনে হবে। চালকদের প্রশিক্ষণ, অগ্নিনির্বাপক যন্ত্র, ফ্যান, লাইট ও অভ্যন্তরীণ সাজসজ্জার কাজও সম্পন্ন করা হবে।

নতুন এই বাসগুলো যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close