মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তার’ পর আলোচনায় আগ্রহী হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রস্তাবের “শেষ সতর্কবার্তা” দেওয়ার পর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস আলোচনার টেবিলে বসার আগ্রহ প্রকাশ করেছে।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হামাস জানায়, তারা সব বন্দির মুক্তি নিয়ে ‘অবিলম্বে আলোচনার টেবিলে বসতে’ প্রস্তুত। তবে শর্ত হিসেবে তারা ‘যুদ্ধ বন্ধের স্পষ্ট ঘোষণা’, ‘গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ প্রত্যাহার’ এবং ‘গাজা পরিচালনার জন্য স্বাধীন প্যালেস্টাইনি কমিটি গঠন’ চায়।

হামাস বলেছে, আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টাকে সহায়তা করে এমন যেকোনও পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। মধ্যস্থতাকারীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগে আছি, যা আমাদের দাবি পূরণে একটি বিস্তৃত চুক্তিতে রূপান্তরিত হবে।

রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে ফেরার পর ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি বিশ্বাস করেন হামাস কর্তৃক সমস্ত বন্দি মুক্তির জন্য একটি চুক্তি শীঘ্রই হতে পারে। তিনি বলেন, আমরা এমন সমাধানের দিকে কাজ করছি যা খুব ভালো হতে পারে। শীঘ্রই এ নিয়ে সংবাদ পাবেন। আমরা এটি শেষ করার চেষ্টা করছি, বন্দিদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। যদিও কিছু বন্দি ইতিমধ্যেই মারা গেছে, তবু লক্ষ্য হলো তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করা। আমি মনে করি আমরা সবাইকে ফিরিয়ে আনব।

এর আগে, রবিবার সকালে ট্রাম্প উল্লেখ করেন, ইসরায়েল তার শর্তগুলো গ্রহণ করেছে এবং এখন হামাসের পালা। তিনি সামাজিক মাধ্যম ট্রুথে লিখেছেন, ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও মানতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।

হামাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও। তা হলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, নয়তো পরিস্থিতি আরও ভয়ংকর হবে।

ইসরায়েলের এন১২ নিউজ জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনেই হামাস অবশিষ্ট ৪৮ জন বন্দিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েল হাজার হাজার প্যালেস্টাইনি বন্দিকে মুক্তি দেবে। এ সময় যুদ্ধবিরতির মধ্যেই চলবে যুদ্ধ সমাপ্তি নিয়ে বৃহত্তর আলোচনা। ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, তবে বিস্তারিত কিছু জানাননি।

সূত্র: ইন্ডিয়া টুডে, এএফপি

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   হামাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close