বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হেনস্তার শিকার হয়ে আতঙ্কে কাটছে তার দিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪১ পিএম আপডেট: ০৮.০৯.২০২৫ ৫:৪৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। কলকাতার মাতিয়ে রাখলেও ব্যক্তিজীবন নিয়ে সময়টা ভালো যাচ্ছে না তার। 

জানা যায়, বেশ কিছুদিন ধরে নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন তিনি। যে কারণে এক শঙ্কার মাঝেই কাটছে এই অভিনেত্রীর সময়। নিজের শহরে, নিজের আবাসনে এমনই এক ঘটনা ঘটেছে অভিনেত্রীর সঙ্গে, যা তিনি কল্পনাও করেননি! 

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে অভিনেত্রী জানান, ভীষণ আতঙ্কে আছেন তিনি, নিজের শহরেই এমন পরিস্থিতি হবে- ভাবতেই পারছেন না।

সামাজিক মাধ্যমে তিনি লিখেন, “এই মুহূর্তে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি। কিছুদিন ধরেই আমার নাম নিয়ে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। কখনো আমার সম্পর্ক নিয়ে। কখনো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। কিন্তু কেন এ রকম ঘটছে, সেটাই বুঝতে পারছি না।”

উল্লেখ্য, নিজের সুরক্ষার কারণেই কলকাতা পুলিশের সহযোগিতায় দেহরক্ষী পেয়েছেন এই অভিনেত্রী।

সে প্রসঙ্গে তার দাবি, “আমি দেহরক্ষী নিয়ে ঘোরার মতো মেয়ে নই।”

এছাড়াও নিজের শহরকে অচেনা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “নিজের আবাসনে আজ চূড়ান্ত হেনস্তার শিকার। যা দুঃস্বপ্নেও ভাবিনি। আতঙ্কে কাঁপছি। নিজের শহরকে চিনতে পারছি না! এখানেই আমি জন্মেছি, বড় হয়েছি? আজ সেই জন্মভূমি কত অচেনা। প্রয়োজনে শহর ছেড়ে চলে যাবো”

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন পোস্টের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ছাড়াও বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা এই অভিনেত্রীর পোস্টে তাকে ভরসা দিয়ে নানা মন্তব্য করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হেনস্তা   অভিনেত্রী   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close