প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের চারটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এই কর্মসূচির উদ্যোক্তা ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাব্বির হোসাইন। তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং মানবিক দল, যা দেশের সংকটময় সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা গত ২ তারিখ পুকুর পরিষ্কার করেছি এবং আজ পোনা অবমুক্ত করেছি।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও পরিবেশ সচেতনতার প্রতি আমাদের অঙ্গীকার থেকে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সাকিব আল হাসান, তরিকুল ইসলাম, অকিবুর রহমান, আহসান উল্লাহ, আজমাইন সাকিব, সিফাত, জাহিদুল, মোজাম্মেল, আজমাইন তরিকুল, বৃষ্টি, সৃষ্টি, অমি, সজিব প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমএম