সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু      ● আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও মিছিল      ● সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ      ● ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান      ● ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর      ● ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু      ● ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ১০ম বর্ষপূর্তি উদযাপন      ● বোরকা পরে ভূমি অফিসে গোপনে ডিসি       ● বিমান চলাচলে মার্কিন নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক আদালতে ইরান      ● চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ● পৌরসভার অনুমোদিত প্ল্যান ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ      
ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৯ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ৬:২৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি ডিসি মোল্লা আজাদ সাংবাদিকদের বলেন, “ডাকসু নির্বাচনকে ঘিরে আমরা বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী আজ ভোর ৬টা থেকেই পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের আশঙ্কার খবর পাওয়া যায়নি, তবে আমরা সতর্ক অবস্থানে আছি।”

তিনি আরও জানান, আজ রাত ৮টার পর বৈধ পাসধারী ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

এদিকে, ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় ভোটগ্রহণের সময় ভোটকেন্দ্রে মোবাইল ফোন, ব্যাগ, স্মার্ট ওয়াচ, যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় পদার্থ বহনে নিষেধাজ্ঞা দিয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবে না। এ সময়ে ক্যাম্পাসে অস্ত্র বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ডিএমপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close