শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রশিদপুর গ্যাস ফিল্ডের পুরাতন কূপে নতুন গ্যাসের সন্ধান
আগামী দশ বছর গ্যাস সংগ্রহের সম্ভাবনা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৪ পিএম

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবস্থিত রশিদপুর গ্যাস ফিল্ডের ৩ নম্বর পুরাতন কূপে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটি থেকে দৈনিক প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখা দিয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাপেক্স নিজস্ব রিগ ব্যবহার করে কূপটির ওয়ার্কওভার সফলভাবে সম্পন্ন করেছে। গত ৫ সেপ্টেম্বর ওয়ার্কওভার চলাকালে গ্যাস প্রবাহ নিশ্চিত হয়। কর্তৃপক্ষ আশা করছে, আগামী দশ বছর পর্যন্ত কূপটি থেকে গ্যাস সরবরাহ করা যাবে।

রশিদপুর-৩ নম্বর কূপের ওয়ার্কওভার প্রকল্পে আনুমানিক ৭৩ কোটি টাকা ব্যয় হয়েছে। কূপটি থেকে শুধুমাত্র গ্যাসই নয়, এর সাথে উপজাত কনডেনসেট (প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া তরল পদার্থ) পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতায় থাকা অন্যান্য গ্যাস কূপেও উন্নয়ন কার্যক্রম চলছে। এর মধ্যে কৈলাশটিলা-১ ও বিয়ানীবাজার-২ কূপের ওয়ার্কওভার কার্যক্রম বর্তমানে চলমান।


রশিদপুর গ্যাস ফিল্ডের একটি বিশেষ সুবিধা হলো- এখানে পাইপলাইন ও প্রসেসিং প্ল্যান্ট বিদ্যমান, ফলে গ্যাস উত্তোলন ও জাতীয় গ্রিডে সংযোগ দিতে কোনও জটিলতা নেই।

উল্লেখ্য, গত ১২ জুলাই থেকে রশিদপুর-৩ নম্বর পুরাতন কূপে নতুন করে অনুসন্ধান কার্যক্রম শুরু করে বাপেক্স।

রশিদপুর গ্যাস ফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুমন বিকাশ দাশ বলেন, ‘আমরা এখনও কূপটি বুঝে পাইনি। আশা করছি আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বুঝে পাব। সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। তবে সব কার্যক্রম শেষ হওয়ার পরই বিস্তারিত বলা যাবে।’

বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের ১১টি কূপের মধ্যে ৭টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রশিদপুর   গ্যাস   গ্যাসের সন্ধান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close