সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      
অপপ্রচারকারীদের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে: আবিদুল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৪ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ৫:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, 'যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।'

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, প্রতিকূলতা থাকুক, আগামীকাল অপপ্রচারকারীদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।'

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাইবার অ্যাটাক নিয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

আবিদুল আরও বলেন, 'কখনো কাউকে পেছন থেকে আঘাত করার চেষ্টা করিনি। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করেছি। যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিংয়ের মাধ্যমে মোকাবিলা করতে চায়, তাদের ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিহত করবে।'

এ সময় ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, 'আগামীকাল সাইবার অ্যাটাকের বিরুদ্ধে ব্যালট অ্যাটাক হবে।' শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'যারা সাইবার অ্যাটাক করছে তারা বাই ডিফল্ট বিজয়ী হলে ঢাবির ৪০ হাজার শিক্ষার্থীর আইডি হুমকির মুখে পড়বে। এজন্য আপনারা চিন্তাভাবনা করে ভোট দেবেন।'



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ব্যালট   ঢাকা বিশ্ববিদ্যালয়   ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close