প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৮ AM

বিশ্বব্যাপী বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক লেনদেনও দিন দিন বাড়ছে। ফলে বৈদেশিক মুদ্রার চাহিদা ও ব্যবহারে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য বৃদ্ধি। প্রবাসীদের রেমিট্যান্স এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের সুবিধার্থে প্রতিদিনই বৈদেশিক মুদ্রার বিনিময় হার নজরকাড়া গুরুত্ব পাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আজ (৮ সেপ্টেম্বর) বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার নিম্নরূপ:
মুদ্রার নাম -
বাংলাদেশি টাকাইউএস ডলার- ১২১ টাকা ৭৪ পয়সা
ইউরো- ১৪২ টাকা ২৯ পয়সা
পাউন্ড- ১৬৪ টাকা ০৪ পয়সা
ভারতীয় রুপি - ১ টাকা ৪১ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত - ২৮ টাকা ৯২ পয়সা
সিঙ্গাপুরি ডলার- ৯৪ টাকা ৮৬ পয়সা
সৌদি রিয়াল- ৩২ টাকা ৪৫ পয়সা
কানাডিয়ান ডলার- ৮৪ টাকা ৫৫ পয়সা
কুয়েতি দিনার- ৩৯৮ টাকা ৮৭ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার- ৭৫ টাকা ১১ পয়সা
বি:দ্র: মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।
প্রসঙ্গত, বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। জিডিপি কিংবা পার ক্যাপিটা (মাথাপিছু আয়) হিসাবও আন্তর্জাতিক মানদণ্ডে করা হয় পশ্চিমা মুদ্রায়।
স্বদেশ প্রতিদিন/এমএম