বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাগেরহাটে ৪ আসন বহাল দাবিতে হরতাল, ভোগান্তি চরমে
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৯ AM আপডেট: ০৮.০৯.২০২৫ ১:৫২ PM

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলার সর্বত্র চলছে সর্বাত্মক হরতাল। জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে বিএনপি ও জামায়াতের উদ্যোগে পূর্বঘোষিত এ হরতাল কর্মসূচি সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানা যায়।

হরতালকে কেন্দ্র করে জেলা সদরসহ ৯টি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে মোংলা-খুলনা, মোংলা-ঢাকা, বাগেরহাট-ঢাকা, খুলনা-বাগেরহাট-বরিশাল এবং সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা হরতালের প্রভাবে চরম ক্ষতির মুখে পড়েছে। পণ্য ওঠানামা ও পরিবহন কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে।

সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলার প্রধান প্রধান সড়কের অন্তত ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে গাছ ফেলে, বেঞ্চ বসিয়ে ও প্রতিবন্ধকতা তৈরি করে সড়ক অবরোধ করা হয়েছে। নদী পারাপারের খেয়া ও ফেরিগুলোও বন্ধ রয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ রাস্তায় অবস্থান নিয়ে পিকেটিং করছে।

জেলা প্রশাসনের আশপাশেও হরতালের প্রভাব স্পষ্ট। জেলা কালেক্টরেটের সামনে বিএনপি নেতা এম.এ সালাম, জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম, অ্যাডভোকেট ইউনুছসহ হরতাল আহ্বানকারী নেতারা অবস্থান নেন। ফলে জেলা প্রশাসককেও গাড়ি রেখে হেঁটে অফিসে যেতে দেখা গেছে।

বেলা ২টা পর্যন্ত জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। জেলার সব উপজেলায় দোকানপাট, বাজার এবং অফিস আদালত বন্ধ দেখা গেছে।

হরতালে অংশ নিয়ে বিএনপি নেতা এম.এ সালাম বলেন, ‘স্বাধীনতার পর থেকেই বাগেরহাটে ৪টি সংসদীয় আসন ছিল। নির্বাচন কমিশন আওয়ামী লীগ ও ভারতের প্রেসক্রিপশনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ভারতের ইশারাতেই বাগেরহাটের একটি আসন কমিয়ে ৩টি করা হয়েছে।’

জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম বলেন, ‘বাগেরহাটের উন্নয়ন রুখতেই পরিকল্পিতভাবে একটি আসন কমানো হয়েছে। আমরা তা কিছুতেই মেনে নেব না।’

গত জুলাইয়ে নির্বাচন কমিশন ভোটার অনুপাতে আসন পুনর্বিন্যাস করে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন বাদ দিয়ে গাজীপুরে নতুন একটি আসন যোগ করে। এরপর থেকেই বাগেরহাটের রাজনৈতিক ও সাধারণ জনগণ এই সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে ওঠে। একাধিক বিক্ষোভ, মানববন্ধন, লিফলেট বিতরণ ও সংবাদ সম্মেলন হয়। গত ২৫ আগস্ট নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নেন বাগেরহাটের নেতাকর্মীরা।

তবে তাতে কোনো পরিবর্তন না এনে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমানা পরিবর্তন করে ৩টি আসনের গেজেট চূড়ান্তভাবে প্রকাশ করে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   হরতাল   নির্বাচনী অফিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close