সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ক্রিকেটার মুশফিকের ভাতিজার মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০১ AM আপডেট: ০৮.০৯.২০২৫ ১:৫৫ PM

কক্সবাজারের সমিতিপাড়া এলাকার সমুদ্র সৈকত থেকে নিখোঁজ আহনাফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়দের খবর পেয়ে লাইফ গার্ড সদস্যরা মরদেহটি উদ্ধার করে এবং পরিবারের সদস্যদের নিয়ে পরিচয় সনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র লাইফ গার্ড কর্মকর্তা ওসমান গনি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

আহনাফ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা। রোববার (৬ সেপ্টেম্বর) বগুড়া থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে আসেন তিনি। দুপুর আড়াইটার দিকে লাবণী পয়েন্টে গোসলে নামলে ঘটে দুর্ঘটনাটি।

প্রত্যক্ষদর্শী ও লাইফ গার্ড সূত্রে জানা গেছে, গোসলের সময় হঠাৎ উত্তাল ঢেউয়ে বন্ধুরা ভেসে যান। লাইফ গার্ড সদস্যরা দ্রুত দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও আহনাফ সাগরের গভীরে তলিয়ে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এর আগেও চলতি বছরের ৮ জুলাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিত্র হাসান কক্সবাজার সৈকতে নিখোঁজ হন। এখনও তার খোঁজ মেলেনি।

লাইফ গার্ড সংগঠন ‘সি সেইফ’ জানায়, গত এক বছরে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্যটক। একই সময়ে সতর্ক তৎপরতায় প্রায় ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   সৈকত   আহনাফ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close