বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেবিদ্বারে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের গণছুটি আন্দোলন
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৪ AM আপডেট: ০৮.০৯.২০২৫ ৪:৫৪ এএম

দেবিদ্বার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য গণছুটির ঘোষণা দিয়েছেন। দেশের অন্যান্য এলাকার মতো দেবিদ্বারেও পল্লী বিদ্যুৎ সমিতি-০১ এর প্রায় ৭৯ জন কর্মচারীর মধ্যে ৫০ জন গণছুটি নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করছেন বলে জানা যায়।

রোববার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলমান রয়েছে। 

দেবিদ্বার পল্লী বিদ্যুৎ সমিতি-০১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আকিয়াব হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সরকারের কাছে বিভিন্ন সমস্যা ও কমিটি গঠনের মাধ্যমে সমাধানের জন্য অনুরোধ করলেও বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে কোনো বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তিনি আরও জানান, আন্দোলনে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি ও বরখাস্তসহ শাস্তিমূলক ব্যবস্থায় হয়রানি করা হচ্ছে, যা কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে।

আকিয়াব হোসেন বলেন, “অন্যান্য বিতরণ সংস্থার মতো আরইবি-পিবিএস একীভূতকরণ অথবা কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে। এছাড়া চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং অন্যায় বদলি ও বরখাস্ত হওয়া কর্মকর্তাদের পদায়নের জন্য বিদ্যুৎ বিভাগের গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও দাবি করেন, গত ১৭ আগস্ট থেকে হয়রানিমূলকভাবে বরখাস্ত ও চাকরিচ্যুত কর্মকর্তাদের বরখাস্ত আদেশ বাতিল করে তাদের পূর্ব কর্মস্থলে পুনর্বহাল করতে হবে। এছাড়া জরুরি সেবায় নিয়োজিত লাইনকর্মীদের কর্মঘণ্টা নির্ধারণ ও শহীদ মিনারে অংশগ্রহণ করতে না পারা পাঁচজন লাইনকর্মীকে পুনরায় তাদের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করতে হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও তিনি উত্থাপন করেন।

দেবিদ্বার পল্লী বিদ্যুৎ সমিতির এই পদক্ষেপে গ্রাহক সেবা বিঘ্নিত হবে কি না জানতে চাইলে ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আকিয়াব হোসেন জানান, “গ্রাহকরা কোনো সমস্যা বা ভোগান্তিতে পড়বেন না। আমরা যারা আছি সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে











আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বারে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের গণছুটি আন্দোলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close