শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুর সদর হাসপাতালের সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫১ AM

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ২য় তলায় সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে এই ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। উদ্বোধনী অনুষ্ঠানে উন্নত মানের বেড ও হুইল চেয়ার প্রদান করা হয়।

উদ্বোধনের পর, শেখ ফরিদ আহমেদ মানিক হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ছাড়াও ভিআইপি ও সাধারণ কেবিন, শিশু ওয়ার্ড, এসকেনু (নবজাতকের জরুরি সেবা) ও নবজাতক ওয়ার্ড পরিদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “অতি শিঘ্রই চাঁদপুরে ৫০০ বেডের মেডিকেল কলেজের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। হাসপাতালের নার্সদের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না, কারণ তারাই বেশী সেবা দিয়ে রোগীকে সুস্থ করে তুলেন। চাঁদপুর সদর হাসপাতালে এখন চিকিৎসার মান অনেক ভাল। আমি নিজে অসুস্থ হলে এখানে চিকিৎসা নিতে পারবো বলে মনে করি।”

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং ডা. সৈয়দ আহমেদ কাজলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর ডাক্তারস্ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন, চাঁদপুর মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ শায়েলা নাজনিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর ডাক্তারস্ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. জাহাঙ্গীর আলম ও ডা. গফুর মিয়া।

উল্লেখ্য, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ১২টি বেড, হুইল চেয়ার, কার্ডিয়াক মনিটর, অক্সিজেন সাপ্লাই ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এই ওয়ার্ডে অপারেশনের পর রোগীদের পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   সদর   হাসপাতাল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close