শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
পোরশায় নকল ঔষুধ তৈরির কারখানার সন্ধান, আটক ১
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৭ AM

নওগাঁর পোরশা উপজেলায় নকল ওষুধ তৈরি ও বাজারজাত করার একটি কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। দীর্ঘ চার বছর ধরে ‘ভিলেজ এগ্রোভেট’ নামে পরিচালিত ওই কারখানায় অভিযান চালিয়ে এক জনকে আটক, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে এই অভিযান চালানো হয় ও মালামাল জব্দ করা হয়।

জানা যায়, উপজেলার নিতপুর বাঙালপাড়ায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি তার নিজ বাড়িতে গোপনে ওষুধ তৈরির এই কার্যক্রম চালিয়ে আসছিলেন। সে উপজেলা নিতপুর বাংগালপাড়ার মাইনুল ইসলামের ছেলে। কারখানাটি ‍(৮৯৩) নম্বর লাইসেন্স নম্বর ব্যবহার করে পরিচালিত হচ্ছিল,  তবে সেটি বৈধ নয়।

অভিযানে শহিদুল ইসলামের বড় ভাই ও সহযোগী রবিউল ইসলামকে (৩৮)‌  আটক করা হয়। তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়েছে।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জানান, নকল ওষুধগুলো বিভিন্ন মাধ্যমে বাজারজাত করা হতো। 

অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক শাকিল আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পোরশা   নকল   ঔষুধ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close