বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
ক্রিকইনফোর এশিয়া কাপ টি-টোয়েন্টির সর্বকালের সেরা একাদশে সাকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪১ পিএম

আর মাত্র একদিন পরই (৯ সেপ্টেম্বর) মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তার আগে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো প্রকাশ করেছে তাদের সর্বকালের সেরা এশিয়া কাপ টি-টোয়েন্টি একাদশ। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। দলটির নেতৃত্ব দেবেন ভারতের মহেন্দ্র সিং ধোনি।

দুটি মানদণ্ডের ভিত্তিতে একাদশটি গড়া হয়েছে। প্রথমত, শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়; সব ধরনের টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়েছে। দ্বিতীয়ত, একটি দেশ থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড়কে নেওয়া যাবে।

ভারত থেকে জায়গা পেয়েছেন চারজন খেলোয়াড়— বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ ও মহেন্দ্র সিং ধোনি। শ্রীলঙ্কা থেকে অন্তর্ভুক্ত হয়েছেন তিনজন— সানাৎ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে ও লাসিথ মালিঙ্গা।

পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন শহীদ আফ্রিদি এবং উমর গুল। আফগানিস্তান থেকে একমাত্র প্রতিনিধি রশিদ খান। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের সাঈদ আজমলকে।

ক্রিকইনফোর সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশ:
সানাৎ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জসপ্রীত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   টি-টোয়েন্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close