প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৮ পিএম আপডেট: ০৭.০৯.২০২৫ ৫:৫৩ PM

সংগৃহীত ছবি
চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে ১১ মাদককারবারিকে গ্রেপ্তার ও ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তথ্যানুযায়ী, শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত যৌথ বাহিনী পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক কারবারি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এর মধ্যে কচুয়া উপজেলার কোয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মানিক (২২) ও মনিরকে (২৩) ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। একই উপজেলার শাহেদাপুরে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি ইমাম হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
এছাড়া, শহরের নতুন বাজার এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপ করার দুটি মেশিনসহ মাদক কারবারি মো. সাইফুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় । এবং একই উপজেলার বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় ৪ মাদক কারবারিকে। তারা হলেন, আল-আমিন (৩৫), মো. সবুজ (১৫), মো. রনি (২৮) ও মো. রিজবী (২০)।
সদর উপজেলায় অপর এক অভিযানে শহরের নাজিরপাড়া থেকে মেহেদী রহমান (২৪), শান্ত খান (২৬) ও রহিমা বেগম (৩০) নামের ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট।
এদিকে ফরিদগঞ্জ উপজেলায় অপর অভিযানে বিশকাটালি এলাকা হতে ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ছিলো ১৪টি বড় ছুরি, সাতটি চাপাতি ও তিনটি ছোট ছুরি। এই ঘটনায় কেউ আটক হয়নি।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদক, দেশীয় অস্ত্র ও গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো