বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা, আটক ৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম
কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা, আটক ৩

কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা, আটক ৩

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চালককে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় জনগণের কাছে আটক হয় ৩ ছিনতাইকারী। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রিজে এ ঘটনা ঘটে। 

নিহত কালীপদ চন্দ্র সূত্রধর (৪০) তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে। 

এ ঘটনায় আশরাফুল ইসলাম (২০), মো.নাঈম (১৯) ও মো. দূর্জয় (২০) নামে তিনজনকে আটক করা হয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে রায়টুটী ব্রিজে ঘুরতে আসার কথা বলে কালীপদ চন্দ্র সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন তিন যুবক। পরে রায়টুটী গোয়ারা ব্রিজে এসে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। এতে বাধা দিলে চালককে ছুরিকাঘাত করে পালানোর সময় তাদেরকে আটক করে স্থানীয়রা। পরে চালক কালীপদ সূত্রধরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close