প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম

সংগৃহীত ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস ২০২৫ উপলক্ষ্যে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ‘ন্যায্য জ্বালানির অঙ্গীকার নির্মল বায়ু সবার অধিকার’ এই স্লোগানের মধ্য দিয়ে কলাপাড়া প্রেসক্লাবের সামনে থেকে এই র্যালি শহর প্রদক্ষিণ শেষে আন্ধারমানিক নদীর হ্যালিপ্যাড মাঠে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, গণমাধ্যম কর্মী মিলন কর্মকার রাজু, জনসুরক্ষা মঞ্চ সংগঠক কবির তালুকদার, পরিবেশ কর্মী নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ।
জাস্ট এনার্জি ট্রান্সমিশন বাংলাদেশের ব্যানারে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশের সহায়তায় প্রান্তজন আয়োজিত কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্যসহ স্থানীয় পরিবেশ কর্মীরা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
র্যালিতে পায়রা ৫০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদন, আশুগঞ্জের অধিগ্রহণ করা জমিতে সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, পায়রা দ্বিতীয় ফেজ সৌর বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম ও কয়লা দূষণ বন্ধের দাবি সংবলিত বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করা হয়।