বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিএনপি-জামায়াতের আন্দোলন কর্মসূচি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৫ পিএম

বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় ৩টি আসন করার সিদ্ধান্ত চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে এবং ৪টি আসন বহাল রাখার দাবিতে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে বিএনপি-জামায়াত।

রবিবার বেলা ১১টার দিকে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কো-কনভেনর এমএ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, শেখ কামরুল ইসলাম গোরা, শেখ শমসের আলী মোহন, খাদেম নেয়ামুল নাছির আলাপসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বাগেরহাট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সোমবার বাগেরহাটে হরতাল ও অবরোধের পাশাপাশি নির্বাচন কমিশন অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার আবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বুধবার ও বৃহস্পতিবার জেলা ব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি-জামায়াতরা তাদের দাবির জোরালো প্রচার ও স্থানীয় জনগণকে সচেতন করার চেষ্টা করবে।

এর আগে শনিবার দুপুরে বাগেরহাট শহরের একটি হোটেল মিলনায়তনে জরুরি সভা করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সভায় আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করা হয় এবং সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।



স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close