সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      
দরবারে হামলা ও পুলিশের গাড়ি ভাংচুর মামলায় গ্রেপ্তার ৫
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৭ পিএম
দরবার ও পুলিশের গাড়ি ভাংচুর মামলায় গ্রেপ্তার ৫

দরবার ও পুলিশের গাড়ি ভাংচুর মামলায় গ্রেপ্তার ৫

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল পাগলের দরবারে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও করব থেকে লাশ তুলে পুড়িয়ে দেয়ার ঘটনায় পুলিশের ওপর হামলার ও গাড়ি ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দের দেওয়ানপাড়া এলাকার আবজাল সরদারের ছেলে মো. শাফিন সরদার (১৯), বালিয়াডাঙ্গা এলাকার লাল মিয়া মৃধার ছেলে হিরু মৃধা (৪০), দক্ষিণ উজানচর এলাকার আক্কাস মৃধার ছেলে মাসুদ মৃধা (২৯), দেওয়ানপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২) ও কাজীপাড়া এলাকার আরিফ কাজীর ছেলে মো. অপু কাজী (২৫)।

এর আগে, গত শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের কাজে বাধা, গাড়ি ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় সাড়ে তিন হাজার জন অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশের ১০ থেকে ১২ জন সদস্য আহত হয়েছেন । বিক্ষুব্ধ জনতা পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করেছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হবে। কেউ ছাড় পাবে না।

উল্লেখ্য, ‘শরিয়তবিরোধী কবর’ দেওয়ার অভিযোগ তুলে গতকাল শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা চালায় তৌহিদি জনতা। এ সময় সংঘর্ষে রাসেল মোল্লা নিহত এবং বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা একপর্যায়ে নুরাল পাগলার কবর খুঁড়ে লাশ তুলে এনে মহাসড়কের উপর পুড়িয়ে দেয় তৌহিদি জনতা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নুরুল পাগলের দরবার   ভাংচুর   গ্রেপ্তার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close