প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২০ পিএম

আগস্ট মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ, যা গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। জুলাই মাসে এই হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।
বিবিএসের হিসাবে দেখা যায়, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৬০ শতাংশ। আগের মাসের তুলনায় খাদ্য খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে, তবে খাদ্য বহির্ভূত খাতে তা কমেছে।
গ্রামীণ এলাকায় আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৫০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ২৮ শতাংশ।
শহরাঞ্চলে মূল্যস্ফীতির হার গ্রামীণ এলাকার তুলনায় কিছুটা কম। আগস্টে শহরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৮৭ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৮ দশমিক ৪৯ শতাংশ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ