বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভেনেজুয়েলার অস্ত্র কি যথেষ্ট যুক্তরাষ্ট্রকে মোকাবিলায়?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুদ্ধের দামামা বাজছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মাঝে। কথার লড়াই ছাড়াও উত্তেজনা আরো বেড়েছে দুই দেশের সামরিক শক্তি বাড়ানোর ঘোষণায়।

তবে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাফ জানিয়ে দিয়েছেন- নিজ দেশের প্রতিরক্ষায় সামরিক সংঘাতে জড়াতে প্রস্তুত তারা।

কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে শক্তিধর সামরিক বাহিনীর বিপক্ষে ভেনেজুয়েলা আসলে কতটা শক্তিশালী?

খোদ ভেনেজুয়েলারই এক অবসরপ্রাপ্ত জেনারেলের মতে, যুক্তরাষ্ট্রকে হারানোর স্বপ্ন দেখা একেবারেই অবাস্তব। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েনের পর যে উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যেই এ মন্তব্য করেছেন তিনি। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ওই জেনারেল জানিয়েছেন, দেশটির সামরিক সামর্থ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করা সম্ভব নয়।

দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে ভুগছে। দেশটির সামরিক বাহিনীর হাতে রয়েছে পুরনো রুশ ফাইটার জেট, ইরানি ড্রোন, ফরাসি ট্যাংক ও একটি মাত্র জার্মান সাবমেরিন। সেনাবাহিনীর সদস্য সংখ্যা আনুমানিক ৩ লাখ ৪০ হাজার। তাদের কাছে ১৯৮০-এর দশকে কেনা ১৫টি এফ-১৬ যুদ্ধবিমানও আছে।

স্থলবাহিনীর অস্ত্রাগারে রয়েছে ফ্রান্সের ১৭৩টি এএমএক্স-১৩ ট্যাংক, ব্রিটেনের ৭৮টি ট্যাংক এবং জার্মানির তৈরি একটি সাবালো সাবমেরিন। নৌবাহিনীর হাতে আছে একটি ইতালীয় ফ্রিগেট, ৯টি টহল নৌযান, ২৫টি সাঁজোয়া স্পিডবোট এবং সৈন্য বহনে সক্ষম তিনটি ল্যান্ডিং জাহাজ।

২০০০-এর দশকে তেল বিক্রির অর্থে সামরিক শক্তি বাড়াতে ব্যাপক বিনিয়োগ করেছিলেন প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজ। সে সময় রাশিয়ার কাছ থেকে কেনা হয় ২৩টি ফাইটার জেট, ৮টি হেলিকপ্টার, ১২টি অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল ও ৪৪টি ভূমি থেকে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবস্থা। ২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে এসব অস্ত্র কেনায় খরচ হয়েছিল প্রায় ১১০০ কোটি ডলার।

মাদুরো দাবি করেন, ভেনেজুয়েলার হাতে ৮০ লাখের বেশি মিলিশিয়া ও রিজার্ভ বাহিনী রয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, এই সংখ্যা অনেকটাই অতিরঞ্জিত। তাদের হিসাব অনুযায়ী, দেশটির সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় ১ লাখ ২৩ হাজার, মিলিশিয়া বাহিনীতে ২ লাখ ২০ হাজার এবং রিজার্ভ সৈন্য রয়েছে মাত্র ৮ হাজার।

অতএব, যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার মতো সক্ষমতা ভেনেজুয়েলার হাতে নেই বললেই চলে। তবুও ভূখণ্ডের প্রতিরক্ষা ও রাজনৈতিক অবস্থান রক্ষায় সামরিক প্রস্তুতিই এখন দেশটির প্রধান ভরসা।

তবে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক বছরগুলোতে নতুন আধুনিক অস্ত্র হাতে পায়নি ভেনেজুয়েলা। সম্প্রতি তারা ইরানের মোহাজের ড্রোন কিনলেও বাহিনীগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে এসব অস্ত্র কার্যকরভাবে কাজে লাগানো কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে নেটিজেনরা বলছে আর কোনো যুদ্ধ দেখতে চায়না বিশ্ব। আলাপ-আলোচনার মধ্যদিয়েই এসব রাজনৈতিক বিষয়গুলো সমাধান করা উচিত।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ভেনেজুয়েলা   যুক্তরাষ্ট্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close