প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৩ AM

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. হোসেন এবং সঞ্চালনা করেন এডহক কমিটির অভিভাবক সদস্য শামছুল আলম মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী নির্বাচন দেশের জন্য একটি অগ্নিপরীক্ষা। বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থায় গঠনমূলক পরিবর্তন আনা হবে। দেশের মানুষ গর্ব করে নিজের পরিচয় দিতে পারবে এবং মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।
তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না- তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মো. দিদার হোসেন দিদার সাবেক সদস্য সচিব, সোনাইমুড়ী উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, ৯নং ডেওটি ইউনিয়ন পরিষদ; মাহবুব আলম মহিন- সাবেক চেয়ারম্যান, ১নং জয়াগ ইউনিয়ন পরিষদ; মো. সেলিম -বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ; মো. বেল্লাল হোসেন পাটোয়ারী –প্রধান শিক্ষক, জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়; অ্যাডভোকেট সেলিম শাহী –সাবেক সভাপতি, ৮নং সোনাপুর ইউনিয়ন বিএনপি; আবুল কালাম ডালী –সাবেক সদস্য, উপজেলা বিএনপি; মহিউদ্দিন মোহন –প্যানেল চেয়ারম্যান, ১নং জয়াগ ইউনিয়ন পরিষদ; ফখরুল আলম চৌধুরী –আহ্বায়ক, সোনাইমুড়ী উপজেলা কৃষকদল; মো. হাসেম –যুবনেতা; নূর মোহাম্মদ সাদ্দাম –সদস্য সচিব, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদল; অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম