বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুলিশ লাইনের ছাদ থেকে লাফ দিয়ে কনস্টেবলের আত্মহত্যা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৫ AM আপডেট: ০৭.০৯.২০২৫ ১:৫৩ এএম

বান্দরবানে জেলা পুলিশ লাইনের ব্যারাকের ছাদ থেকে লাফিয়ে পড়ে রাশেদুল ইসলাম (৩০) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন।

আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্দরবান সদরের বালাঘাটা পুলিশ লাইনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

নিহত রাশেদুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা আব্দুস সালামের ছেলে এবং বান্দরবান পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং বান্দরবান জেলা পুলিশ লাইন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। শনিবার সন্ধ্যায় হঠাৎ তিনি ব্যারাকের দোতলা ছাদ থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি পা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অন্য পুলিশ সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেন।

সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতে তিনি মারা যান।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, ‘আহত পুলিশ কনস্টেবল চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   আত্মহত্যা   পুলিশ লাইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close