শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লক্ষ্মীপুরে হাসপাতাল ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১১ AM

লক্ষ্মীপুরে সন্ত্রাসী কায়দায় এক বেসরকারি হাসপাতালে ভাংচুর এবং কর্মচারী ও মালিকপক্ষের লোকজনকে আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে রোগীরা চিকিৎসার জন্য আসেন এবং চিকিৎসকরা সর্বাত্মকভাবে সেবা প্রদানের চেষ্টা করেন। কিন্তু কোনো রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে রোগীর স্বজনরা হাসপাতাল ভাংচুরসহ নানা ধরনের অবৈধ কাজ করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনের আগের দিন, ৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের মিলেনিয়াম হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল একটি দুষ্কৃতির দল হাসপাতাল ভাঙচুর করে। মৃত রোগীর নাম রৌশন আরা বেগম (৪৫)।


রৌশন আরা পিত্তথলির পাথর অপারেশনের জন্য হাসপাতালটিতে ভর্তি হন এবং সার্জারি করেন ডাক্তার নুর আলম মহিম। অপারেশনের সময় রৌশন আরা মারা গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রোগীর স্বজনরা তাকে পার্শ্ববর্তী স্টার কে এস হাসপাতালে নিয়ে গেলে সেখানে রোগীর মৃত্যুর সত্যতা নিশ্চিত হয়।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৪টায় মৃত রৌশন আরা তাদের কাছে ফেরানো হয়। সন্ধ্যা ৭টার দিকে তার ছেলে রনির নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি হাসপাতাল আক্রমণ করে এবং ব্যাপক ভাংচুর ও আহতের ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মৃত রৌশন আরা বেগম লক্ষ্মীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের সমসেরাবাদ গ্রামের মৃত আবুল বাশারের স্ত্রী। তার ছেলে রনি ওই ওয়ার্ডের সাবেক ছাত্রদল নেতা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মুন্নাফ বলেন, ‘মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়ায় তারা মৃতদেহ পাননি, এজন্য সুরতহাল তৈরি করা সম্ভব হয়নি। তবে মৃতের স্বজন চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হাসপাতাল   লক্ষ্মীপুর   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close