মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী তাহমিদের পাঁচ দফা ইশতেহার ঘোষণা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম
বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন

বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী পাঁচ দফা ইশতেহার ঘোষণা করেছেন ।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

এ সময় তাহমিদ বলেন, “দলীয় প্যানেলের যারা তার বিশেষ সুবিধা পাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের প্রতি বৈষম্য করে যাচ্ছে। দলীয় প্যানেলের প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না।”

তার পাঁচ দফা ইশতেহার হলঃ


১. ডায়েট ফর অল অর্থাৎ কেউ না খেয়ে ক্লাসে যাবে না।

২. ডায়ালগ, ডিবেট, ডিসাইড অর্থাৎ জবাবদিহিতার বাহিরে থাকবে না কেউ।

৩. ডিজিটালাইজ দ্যা লর্ডস অর্থাৎ লাল ফিতার শিকল ভাঙবে শিক্ষার্থীরা।

৪. ডিফেন্ড ইওর গ্রাউন্ড অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটি হবে নিরাপদ।

৫. ডিবাঙ্ক এন্ড ডিসাইড অর্থাৎ গবেষণাভিত্তিক ঢাবি, আর স্বপ্ন নয়।

তাহমিদ আরো বলেন, “ছাত্রদল, শিবির ও উমামার প্যানেল স্লোগান দেওয়াসহ নানা আচরণবিধি ভঙ্গ করেছে। উমামা রাতে একটা হলে অবস্থান করেছে। প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা এই নির্বাচন নিয়ে শঙ্কিত। আমরা দেখেছি বিভিন্ন প্যানেলের নারী প্রার্থীদের অনলাইনে বিভিন্নভাবে  হ্যারেজমেন্ট চালানো হচ্ছে। চারুকলায় নারী প্রার্থীদের ছবি বিকৃত করা হয়েছে। প্রশাসন নাকি তাদের চিহ্নিত করতে পারেনি।”

তাহমিদ জানান একটি প্যানেল বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে লিফলেট বিতরণ করছে। অথচ প্রশাসন টিনের চশমা পরে বসে আছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  স্বতন্ত্র   এজিএস   ইশতেহার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close