বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আ.লীগ ১৫ বছরে দেশের পাটকল ধ্বংস করেছে: মঈন খান
পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের শাসন ও লুটপাটের কারণে দেশের জুটমিলগুলো ধ্বংস হয়ে গেছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের খানেপুর বটতলা গ্রামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথম জুটমিলগুলোতে ৮ ঘণ্টার কাজের ব্যবস্থা করেছিলেন। তিনি জুটমিলগুলোর উন্নয়নের কাজেও গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ লুটপাট ও দুর্নীতির মাধ্যমে জুটমিলগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। নরসিংদীর ঐতিহ্যবাহী ঘোড়াশাল জুটমিল ও ফৌজি জুটমিল বন্ধ হয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।

তিনি আরও বলেন, শুধু জুটমিলগুলোই ক্ষতিগ্রস্ত হয়নি, বহু শ্রমিককে অনিয়মিতভাবে চাকুরি থেকে বঞ্চিত করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে যারা জুটমিল ধ্বংসের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দি ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা সবুজ মৈশান, শ্রমিকদলের সভাপতি আল-আমিন ভূইয়া, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আ.লীগ   মঈন খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close