বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রতারক পরিবারের খপ্পরে ১৫ লাখ টাকা হারিয়ে সর্বস্বান্ত গৃহবধূ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম আপডেট: ০৬.০৯.২০২৫ ৫:৪৯ PM
এ সময় উপস্থিত ছিলেন ফুলমতির স্বামী সাবেক সেনাসদস্য আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান ও আব্দুল আলীম

এ সময় উপস্থিত ছিলেন ফুলমতির স্বামী সাবেক সেনাসদস্য আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান ও আব্দুল আলীম

পিতা, মা ও সন্তানের যৌথ প্রতারণার শিকার হয়েছে এক গৃহবধূ। জমি বিক্রির নামে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ১৫ লাখ টাকা। 

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে ক্ষতি পূরণসহ টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেন ফুলমতি নামের ওই গৃহবধূ। এ সময় উপস্থিত ছিলেন ফুলমতির স্বামী সাবেক সেনাসদস্য আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান ও আব্দুল আলীম। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ঝিনাইদহ পৌরসভার মহিষাকুন্ডুতে বাড়িসহ চার শতক জমি বিক্রির কথা জানান জমির মালিক মো. সাগর ও তার পিতা মো. মোলাম মন্ডল এবং মা আয়শা খাতুন। সাগর ও তার পরিবারের সাথে দামদর করে ৪০ লাখ টাকায় বাড়িসহ জমিটি বিক্রি করবে বলে জানালে তিনি ১৫ লাখ টাকার বায়না করেন। এই জমি কিনতে তিনি দুটি গরুসহ সংসারের বিভিন্ন জিনিস বিক্রি করেন। গত ১৩ জুলাই সাগরের কথামতো তিনশত টাকার স্টাম্পের মাধ্যমে তাকে নগদ ১৫ লক্ষ টাকা বায়না করা হয়। বায়নার সময় মহিষাকুন্ডু গ্রামের মকলেস আলী, কোরাপাড়া গ্রামের আনোয়ার হোসেন, গয়াসপুর গ্রামের বয়জদ্দীন আহম্মেদ ও শিংগা গ্রামের মনোয়ার হোসেন সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বায়না করার পর চুক্তি অনুযায়ী বাকি টাকা নিয়ে জমি রেজিস্ট্রি করার জন্য সাগরকে ফোন করা হলে তিনি ২০ জুলাই জমি রেজিস্ট্রি করে দিবেন বলে জানান। ফুলমতি জানান, জমি রেজিস্ট্রির দিনক্ষণ ঠিক হওয়ায় তিনি নিজের গহনা বিক্রি ও চাষের সব জমি বন্ধক রেখে টাকা জোগাড় করে ওই তারিখে রেজিস্ট্রি অফিসে উপস্থিত হন। সারাদিন রেজিষ্ট্রি অফিসে বসে থাকার পর সাগর না আসায় তাকে ফোন করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর তার বাসায় গেলে সাগরের পিতামাতা তাদের সঙ্গে খারাপ আচরণ করে বলেন, ‘ছেলে টাকা নিয়েছে তার কাছে যাও, সে তোমাদের জমি রেজিস্ট্রি করে দিবে।’ কিছুদিন পর প্রতিবেশীর মাধ্যমে ফুলমতি জানতে পারে প্রতারক সাগর মালয়েশিয়া চলে গেছে। যাওয়ার সময় গোপনে জমিটি তার মা আয়েশা খাতুনের নামে দলিল করে গেছে।

সংবাদ সম্মেলনে ফুলমতি উল্লেখ করেন, তিনি অতি সাধারণ পরিবারের সদস্য হিসেবে বহুকষ্টে ১৫ লাখ টাকা জোগাড় করে জমি বায়না করেছেন। এখন তিনি জানতে পারেন সাগরের গোটা পরিবার প্রতারক। তারা জমি বিক্রির কথা বলে এভাবেই মানুষের সঙ্গে প্রতারণা করে।

হুমকি ও প্রাণনাশের অভিযোগ তুলে আরো জানান, জমির বায়নার টাকা ফেরত চাইতে গেলে সাগরের পরিবার উল্টো হুমকি দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হয়রানিমূলক মামলা করেন। এ ঘটনায় তিনি থানায়, র‌্যাব ক্যাম্পে ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করলেও কোনো সুরাহা পাননি। 

সংবাদ সম্মেলনে ফুলমতি খাতুন প্রশাসনের প্রতি তার বায়নাকৃত ১৫ লাখ টাকা (ক্ষতিপূরণসহ) ফেরত দেওয়া এবং প্রতারক সাগর, তার পিতা মোলাম মন্ডল ও মা আয়শা খাতুনকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঝিনাইদহ   প্রতারক   গৃহবধূ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close