বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে শবনম ফারিয়ার পোস্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২১ পিএম আপডেট: ০৬.০৯.২০২৫ ৫:০৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে বেশ সরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। যিনি সুনিপুণ অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। 

তবে, বর্তমানে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও সামাজিক মাধ্যমে তিনি বরাবরের মতোই সরব আছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে অনুরাগীদের কাছ থেকে একটি পরামর্শ চেয়ে পোস্ট করেন এ অভিনেত্রী। পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটাতে পঞ্চগড় ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন। সেখানকার রিসোর্ট বা হোটেলের সাজেশন চান অনুরাগীদের কাছে। ফারিয়ার সেই পোস্ট পঞ্চগড় কিংবা এর আশপাশের একাধিক নেটিজেন প্রয়োজনীয় সব তথ্য দেওয়া শুরু করেন।

যেখানে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক-উত্তরাঞ্চলের অন্যতম নেতা সারজিস আলমও। সারজিসের সেই মন্তব্য বেশ ভাইরাল হয়ে যায়। একশ্রেণির নেটিজেন মন্তব্যটি নিয়ে বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক পোস্ট করতে শুরু করেন। অভিনেত্রীকে ঘিরেও চলে বিভিন্ন রকম পোস্ট, যা নজর এড়ায়নি শবনম ফারিয়ার। এরপরই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে এক পোস্ট দিলেন এ অভিনেত্রী।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) তিনি তার পোস্টে এ প্রসঙ্গে লিখেছেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, তাদের কারোর সঙ্গেই আমার কোনো সমর্থন নেই। আমার পেজ পাবলিক, সেখানে যেমন কালা মাগুর কমেন্ট করতে পারে, তেমনি নীল তিমি, কাউয়া কিংবা টিয়াও পারে! তাতে আমার রাজনৈতিক আদর্শ প্রতিফলিত হয় না।”

শবনম ফারিয়া আরো লেখেন, “আমি কোনো রাজনৈতিক চরিত্র নই। বরং বলতে পারেন ভবিষ্যতে নিজেকে একজন সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে গড়ে তুলতে চাই। আমি শিল্পী, সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই। রাজনীতি আমার ‘মঞ্চ’ না। ভালোকে ভালো, খারাপকে খারাপ, চোরকে চোর, আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই আমার নীতিতে পড়ে।”

অভিনয়ের পাশাপাশি নিজের চাকরি করা প্রসঙ্গে ব্যাখা দিয়ে লিখেছেন, “অপ্রয়োজনীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার ইচ্ছা আমার কখনোই ছিল না। তা না হলে অভিনযয়ের পাশাপাশি চাকরি না করে, টিকটকে নাচতাম, জিম করতাম, আর বাঁকা হয়ে দাঁড়িয়ে পশ্চাৎদেশের মিরর সেলফি দিতাম। এই দেশে অ্যাটেনশনের জন্য খুব বেশি কষ্ট করতে হয় না, আমিও জানি, আপনারাও জানেন। আমি এখন ব্যক্তিগতভাবে খুব কঠিন ও সংকটপূর্ণ একটা সময় পার করছি।”

সোশ্যাল মিডিয়ায় মতামত জানাতে গিয়ে বিব্রতকর পরিস্থিতি প্রসঙ্গে লেখেন, “জীবনে কিছু বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেগুলোর জন্য নিজে কোনোভাবেই দায়ী নই। যেমন- আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যা-ই লিখি, কিছুক্ষণ পর দেখি, সেটা খবর হিসেবে ছাপা হচ্ছে! প্রথমে হাসাহাসি করতাম, পরে বিব্রতবোধ হতো, আর এখন যেহেতু নিয়মিত অভিনয় করি না, তাই ‘Who cares?’ মুডে ঢুকে গেছি। কিন্তু কিছু ঘটনা থাকে, যেগুলো শুধু বিব্রতকর না, বিরক্তিকরও বটে! বিশেষ করে, জোর করে আমাকে রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা।”

এদিকে শবনম ফারিয়ার এমন পোস্টকে বেশ যুগোপযোগী হিসেবেই দেখেন তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   শবনম ফারিয়া   সারজিস আলম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close